প্রকাশের তারিখঃ Mar 15, 2026 ইং
সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, বিষয়টি এখনো বিচারাধীন। এটি যদি আইনে পরিণত হয় তখন দেখা যাবে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন ডেকেছেন, সংবিধান সংস্কার পরিষদের না।
রবিবার (১৫ মার্চ) সংসদ অধিবেশনে প্রবেশের আগে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করেননি।
জুলাই সনদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদ আমরা ধারণ করি, তবে তার জন্য সংবিধান সংস্কার করতে হবে। সে বিষয়ে আলাপ আলোচনা হবে।
এসময় স্পিকার, ডেপুটি স্পিকার দল থেকে নয় বরং দলের পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানান সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে স্পিকার ও ডেপুটি স্পিকার দলের পদ থেকে পদত্যাগ করেছেন।
Copyright © 2026 All rights reserved.